ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৪ জুন ২০২৫  
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

অলি চৌধুরী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি চৌধুরী উপজেলার রাইয়াপুর গ্রামের রঙ্গু চৌধুরীর ছেলে। 

শনিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জাম পাড়তে গ্রামের মসজিদের গাছে ওঠেন অলি চৌধুরী। কিছুক্ষণ পর অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে মারা যান অলি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে তার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়