ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় আরো এক নারীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৮ জুন ২০২৫  
খুলনায় আরো এক নারীর করোনা শনাক্ত

ফাইল ফটো

খুলনায় আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোগীর নাম করুনা বেগম, তার বয়স ৬০ বছর। এনিয়ে গত দুই দিনে খুলনায় তিন নারী করোনায় আক্রান্ত হলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বুধবার (১৮ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করুনা বেগম নামে এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন।

আরো পড়ুন:

এদিকে, হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তারের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে হাসপাতালের সূত্রে জানা গেছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়