ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শীতলক্ষ্যায় কচুরিপানা থেকে মানব কঙ্কাল উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১০ জুলাই ২০২৫  
শীতলক্ষ্যায় কচুরিপানা থেকে মানব কঙ্কাল উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা এটি দেখতে পান।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌‘‘উদ্ধার করা কঙ্কালের ওপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫-২০ দিন আগের। দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

টঙ্গী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়