ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৯ জুলাই ২০২৫  
গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ 

গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। শনিবার (১৯ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তাক আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন। 

আরো পড়ুন:

বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদ, রাস্তায় মানুষ হত্যা করে দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দেবে না। বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। 

বক্তারা আরো বলেন, যারা স্বাধীনতার ঘোষক  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমানানো করে, যারা তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, তারা কুলাঙ্গার। তাদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে।

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়