লক্ষ্মীপুরে পিকআপচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
লক্ষ্মীপুরে পিকআপচাপায় রাকিব হোসেন (২৮) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (২৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে। আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী অটোরিকশা সড়কে উঠলে বাস টার্মিনাল থেকে মজুচৌধুরীর হাটের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন।’’
ঢাকা/লিটন/রাজীব