ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে দুর্ঘটনায় নিহতদের দাফন পাশাপাশি কবরে 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১০:৪৮, ২৪ জুলাই ২০২৫
নাটোরে দুর্ঘটনায় নিহতদের দাফন পাশাপাশি কবরে 

ধর্মদহ গ্রামের কবরস্থানে পাশাপাশি কবর খুঁড়ে প্রস্তুত করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত আটজনের মরদেহ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। নিহত আটজনের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে কবর খুঁড়ে প্রস্তুত করা হয়ছে।

এর আগে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে নিহতদের মরদেহ পৌঁছায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না (৫৫), তার ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), নিহত জাহিদুলের বোন গ্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহাব হোসেন (৩৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুন (৩৫)। 

তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের সকলের মৃত্যু হয়। 

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদুলের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, “বুধবার সকাল ৭টার দিকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন সবাই। জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তারা। এসময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা সবার মৃত্যু হয়।”

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়