কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তারা মারা যান। ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে।
মারা যাওয়া কৃষকরা হলেন- ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বারি শাহের ছেলে মো. বিপ্লব (২৬) এবং মোকারমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মোয়াজ্জেম হোসেন ওরফে মজ্জেলের ছেলে মো. শামীম (২১)।
এলাকাবাসী জানান, জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক বিপ্লব মাঠে ধানের চারা রোপণ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় বিপ্লবের সহকর্মী শহীদুল ইসলাম আহত হয়েছেন।
মোকাররমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার কৃষক শামীম নওদাক্ষেমিরদিয়ার মাঠে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাত হলে তিনি আহত হন। এলাকাবাসী তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক একরামুল হক।
ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, “পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
হত্যা মামলায় মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে