আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার
বরিশালের মেহেন্দিগঞ্জে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে হবে। যেন ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশের দায়িত্ব নিতে পারো।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন। সেসময় তিনি বিদায়ী অধ্যক্ষকে তাঁর গতিময় কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ঢাকা/পলাশ/এস