ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:০১, ২৩ আগস্ট ২০২৫
প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘‘আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশ চাই। কিন্তু বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে৷’’

শনিবার (২৩ আগস্ট) বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আরো পড়ুন:

রিজওয়ানা হাসান বলেন, ‘‘আপনারা যারা বিতর্ক করতে ভালোবাসেন, তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করেন৷ প্রকৃতি কীভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন। প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। সংস্কৃতির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। যারা সংস্কৃতির চর্চা করেন, তারা কেমন করে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেওয়া যায় সেটির চেষ্টা করবেন। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রজেক্ট নয়। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটব না, এগুলো বিতর্কে নিয়ে আসতে হবে৷’’

তিনি বলেন, ‘‘আমাদের ভাবতে হবে, আমরা কি চাই। নদীর কাছে কী চাই, কৃষি জমির কী চাই। শিক্ষার্থীদের বিতর্কে এগুলো আনতে হবে৷ আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি ধ্বংস করে কিছু করা যাবে না। মানুষের ওপর অত্যাচারের বিচার আছে, বিচার চাওয়ার যায়গা আছে। কিন্তু মানুষ যখন নদীর বিরুদ্ধে অত্যাচার করে, গাছ কাটে, পাহাড় ধ্বংস করে, সোনাদিয়ায় বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে। এই প্রকৃতি কার কাছে বিচার চাইবে৷’’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘‘আগে আমরা ঢাকা শহর থাকতে পছন্দ করতাম। এখন ঢাকার বাইরে গেলে আর কেউ ফিরতে চায় না। উন্নয়নটা সেরকমই আমাদের ধ্বংসাত্মক হয়েছে। কাজেই এখন প্রকৃতি নির্ভর, প্রকৃতিবান্ধব উন্নয়ন কীভাবে করা যায় সেটি আমাদের বিতর্কের বিষয় হোক।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়