ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ধরলেন উপদেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ধরলেন উপদেষ্টা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে ঘটনাটি ঘটে। সেখানে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন উপদেষ্টা।

আরো পড়ুন:

স্থানীয় সংবাদকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে সভা চলাকালীন বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এ সময় গাড়ি চালক তার কর্মকর্তাকে খবর দেওয়া হয়। প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আখতারকে অবগত করেন। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। এসময় গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধ উদ্ধার হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ ধরা পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি সাংবাদিকদের বলেন, “এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া বড় ধরনের অনিয়ম। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়