ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে আ.লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
বরিশালে আ.লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বরিশাল মহানগরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ কর্মী মনসুর আলী খান, মিরাজ শিকদার, যুবলীগ কর্মী মাসুম খান ও আউয়াল খান। 

ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ‎

ঢাকা/পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়