ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১ অক্টোবর ২০২৫  
ঢাকা জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন

ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ কেরানীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ  কেরানীগঞ্জের তেগুড়িয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। 

আরো পড়ুন:

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি, স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/শিপন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়