ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার, পদ গেল জামায়াত নেতার

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:২৫, ৪ অক্টোবর ২০২৫
বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার, পদ গেল জামায়াত নেতার

৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার সদস্য পদ তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।

জানা গেছে, জামায়াতের এ নেতা ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের সংর্ঘষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

হাজীগঞ্জের উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।

এদিকে হাজীগঞ্জের উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেছেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা চালানো হয়। সেসময় প্রতিরোধ করতে গেলে জামায়াতের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।”

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন বলেন, “ঘটনা যা হয়েছে, ফেসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।”

ঢাকা/অমরেশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়