ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:০৭, ১১ অক্টোবর ২০২৫
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ফাইল ফটো

কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বজলুর রহমান (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) উপজেলার বোরগাঁও হাওরে এ ঘটনা ঘটে। বজলুর রহমান উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

আরো পড়ুন:

তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, ‘‘সকালে বাড়ির পাশের হাওড়ে কয়েকজনের সঙ্গে মাছ ধরতে যান বজলুর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজলু মিয়ার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়