ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:২৬, ১৫ অক্টোবর ২০২৫

জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কতো কঠিন জায়গা, এখানে না থাকলে বোঝানো যাবে না।’’

তিনি বলেন, ‘‘আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমারা মেনে নেব না। আয়না ঘর ফিরে আসবে না, এ জন্যই আমাদের এই পাঁচ দফা।’’

আরো পড়ুন:

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধন তিনি এসব মন্তব্য করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, ‘‘আমরা যেসব দাবি নিয়ে এসেছি, এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়। ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে যদি গড়িমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’’

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারো স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়