ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৬, ১ নভেম্বর ২০২৫
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমেনা খাতুন গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন।

ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামেক হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়