ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৪, ১৪ নভেম্বর ২০২৫
উখিয়ায় বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

রহিমা

কক্সবাজারের উখিয়ায় রহিমা (৩০) নামের এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী পলাতক আছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তচ্ছাখালী সেতুর পশ্চিম পাশে দুর্গন্ধের সূত্র ধরে পথচারীরা বস্তার ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রহিমা জালিয়াপালং ইউনিয়নের আমির হোসেনের মেয়ে এবং হলদিয়াপালংয়ের জসিম উদ্দিনের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, ৬ নভেম্বর স্বামী জসিম রহিমাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে নিয়ে যান। এর পর থেকেই রহিমা নিখোঁজ ছিলেন। সেদিন থেকে জসিমও পলাতক।

স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়েছে জসিম উদ্দিন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। জসিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়