ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল সন্ত্রাসীরা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৮, ১ ডিসেম্বর ২০২৫
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল সন্ত্রাসীরা

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে রবিবার মধ্যরাতে আগুন দেয় সন্ত্রাসীরা

মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে গেছে।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুজন ব্যক্তি আগে থেকে প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন:

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়