ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৩১ ডিসেম্বর ২০২৫  
মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রিনা খাতুন সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।

আরো পড়ুন:

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় রিনা খাতুন বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রিনা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল বলেন, ‘‘রিনা খাতুন নামের ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’’

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, ‘‘মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়