ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫০, ৪ জানুয়ারি ২০২৬
জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল

মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবং বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু সমর্থিত জাপার একাংশের মহাসচিব রুহুল আমীন হাওলাদারের স্বাক্ষর জটিলতা ও রুপালী ব্যাংকের ঋণখেলাপি উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয় শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘‘শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। গতকাল বাতিল করা হয়েছিল ১০ জনের মনোনয়ন। আজ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। বাতিল হয়েছে ১৪ প্রার্থীর মনোনয়ন। দুইদিনে জেলায় মোট ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’’

ঢাকা/রুম্মন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়