ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৯, ৩১ জানুয়ারি ২০২৬
ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বগি।

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

আরো পড়ুন:

জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি বলেন, “বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে আনা হবে।”

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়