ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন আশরাফুল বারী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৬  
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন আশরাফুল বারী

অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও তার পদত্যাগপত্র।

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান দল থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে চৌধুরী আশরাফুল বারী নোমান লেখেন, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুন্দর প্রতিফলন ঘটানোর লক্ষ্যে তিনি সংগঠনের সঙ্গে কাজ করে আসছিলেন। তবে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসংগত কারণেই তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, চৌধুরী আশরাফুল বারী নোমানকে দলে স্বাগত জানাতে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী একটি অনুষ্ঠানের আয়োজন করে। শারীরিক অসুস্থতার কারণে চৌধুরী আশরাফুল বারী নোমান ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, রাজনীতির আদর্শিক প্রয়োজনে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং এ সিদ্ধান্তে তার কোনো দ্বিধা নেই। 

তিনি আরো জানান, আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে তার যোগদানের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়