ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী-৩: বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে ২টি দোকান

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৬  
নোয়াখালী-৩: বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে ২টি দোকান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাকিপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া বিএনপি অফিস।

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে অবস্থিত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

আরো পড়ুন:

পুলিশ বলছে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তারা জানতে পারেনি। 

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, ‍“আজ ভোরের দিকে বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে যায়। একটি দল নির্বাচনকে বানচাল করতে ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয়রা সম্মিলত প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করেন।” 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “আগুনের সূত্রপাতের কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনি ক্যাম্প ও দুটি দোকান পুড়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়