গোপালগঞ্জে নবম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নবম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীরা বিক্ষোভ করেন।
নবম পে-স্কেল বাস্তবায়ন করার দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন জেলায় কর্মরত সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিয়দ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে কর্মবিরতি শুরু করে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মনিরুল আলম, রুমান সিকদার, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঢাকা/বাদল/বকুল
হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল