মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত দুই বাইক আরোহীর মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর ফায়ার সার্ভিস
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আরিফ (৪০), পিতা হারুমিয়া মদিনাবাদ মুগদা; মামুন (৪৫) ফরিদপুর।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। শ্রীনগর ফায়ার স্টেশন কর্তৃক মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হল জানান, ময়নাতদন্তের জন্য দুই মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/রতন/ফিরোজ