ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুনাহ মাফের আকুতি ও নফল ইবাদতে কাটল শবে বরাতের রাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬
গুনাহ মাফের আকুতি ও নফল ইবাদতে কাটল শবে বরাতের রাত

চট্টগ্রামের একটি মসজিদে শবে বরাতের রাতে ইবাদতরত মুসল্লিরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য পাওয়ার আশায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নফল নামাজ, পবিত্র কোরআর তিলাওয়াত, জিকির ও দোয়া মাহফিলের মাধ্যমে ইবাদত করে রাতটি অতিবাহিত করেছেন।

চট্টগ্রামের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের সরব উপস্থিতি। অনেক মসজিদের ছাদে, সড়কে জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। নামাজের পর ছিল শবে বরাতের তাৎপর্য, গুরুত্ব, শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা, বয়ান, মিলাদ, দরুদ পাঠ ও কোরআন তিলাওয়াতের আয়োজন।

আরো পড়ুন:

মসজিদের পাশাপাশি চট্টগ্রামে পীর আউলিয়াদের দরগা, মাজার, দরবারগুলোতে ছিল ভক্ত আশেকানদের সমাগম। অনেকে নামাজ, মিলাদ, মোনাজাত শেষে ছুটে যান মুরুব্বি ও স্বজনদের কবর জেয়ারতের জন্য। সব মিলিয়ে ধর্মীয়  ভাবগাম্ভীর্যের পরিবেশে পালিত হয় শবে বরাতের রাত। প্রতিটি মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়েছে।  

হজরত শাহ সুফি আমানত খান (র.) মাজার শরিফের সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ জানান, পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত। মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন গুনাহ মাফের জন্য। তারা সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়