ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার দাবি ৪ প্রার্থীর 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার দাবি ৪ প্রার্থীর 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চার প্রার্থী

খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন চারজন প্রার্থী। তারা ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, এ আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন শুরুর আগের দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

আরো পড়ুন:

তারা বলেন, পাহাড়ি এলাকায় সক্রিয় অস্ত্রধারী সংগঠনগুলোর মাধ্যমে কেন্দ্র দখল, ভোটারদের ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং জাল ভোট দেওয়ার আশঙ্কা আছে। এসব বিষয় বিবেচনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. নুরুল ইসলাম।

তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হলে ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হবে।

ঢাকা/রূপায়ন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়