ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থি গণতন্ত্রের।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা আর ১৭ হাজার নেতাকর্মীকে গুম করার পর ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-নারী-পুরুষের আত্মহুতির পর আজ আমরা গণতন্ত্রের প্রধান ফটকে প্রবেশ করতে যাচ্ছি।”

মির্জা ফখরুল আরো বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ। আসুন তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। আমরা সত্যিকার অর্থে একটি শান্তির বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ ও ভালোবাসার দেশ তৈরি করি।”

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়