ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি প্রার্থীর অভিযোগ

শাড়ি, কম্বল, থ্রি পিস ও লুঙ্গি দিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
শাড়ি, কম্বল, থ্রি পিস ও লুঙ্গি দিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে

সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করেছেন, “শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নম্বর নিয়ে ভোট কেনার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেটা চেষ্টা ব্যর্থ হবে। বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।”

তিনি বলেন, “আমি দীর্ঘ পাঁচ বছর মিথ্যা মামলায় জেল খেটেছি। বিগত দিন এমপি থাকাকালীন এই এলাকার উন্নয়ন করেছি, আগামীতে সংসদ সদস্য হতে পারলে এলাকার অভূতপূর্ব উন্নয়ন করব।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন প্রমুখ।

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়