ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ হলে দেশের চেহারা পাল্টে যাবে: জামায়াত আমির

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ হলে দেশের চেহারা পাল্টে যাবে: জামায়াত আমির

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি জমিতেও বেইনসাফি সহ্য করা হবে না। দুর্নীতি ও চাঁদাবাজির বন্ধ করতে পারলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শফিকুর রহমান বলেন, “আল্লাহ যদি আমাদের এই দেশের সেবকের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজি করার সাহস পাবে না ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে কোনো অফিস-আদালত বা কার্যালয়ে কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহসও হবে না। প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বসবাস করার নিশ্চয়তা পাবে।”

এ সময় জামায়াত আমির দাবি করেন, নাগরিকের মর্যাদা নিশ্চিত না করে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব নয়।

শফিকুর রহমান বলেন, “বর্তমানে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই ইনসাফভিত্তিক নয়। সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য অনেক ক্ষেত্রেই এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য শাস্তি দেওয়ার। আগে তাকে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়