ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, যাদের হাতে নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, তাদের হাতে কীভাবে দেশ নিরাপদ থাকবে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ দুনীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, সম্পদের নিরাপত্তা দেব। ১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শরিফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন।

আরো পড়ুন:

তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয়েছে। তাই আগামী নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করবেন আপনারা। 

সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে—যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।

তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে।

ডাকসু ভিপি বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী দুনিয়া ছেড়েছে; তারা কীভাবে দেশের মানুষকে নিরাপত্তা দেবে? কিন্তু, জামায়াতে ইসলামী জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকেছে।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়