ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন: ডিপজল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন: ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ও সফল প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। নতুন কোনো চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনেও তাকে তেমন একটা দেখা যাচ্ছে না। 

চলচ্চিত্র অঙ্গনে সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ডিপজল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পবিত্র জুম্মা উপলক্ষে নিজের ভক্ত-অনুরাগী ও অনুসারীদের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। 

আরো পড়ুন:

পোস্টে ডিপজল লেখেন, “পবিত্র জুম্মার দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন এবং শান্তিতে রাখুন। জুম্মা মোবারক।” 

ডিপজলের এই বার্তাটি প্রকাশের পরপরই তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা লাইক ও মন্তব্যের মাধ্যমে ‘আমিন’ লিখে তার দোয়ায় একাত্মতা প্রকাশ করেন এবং জুম্মার শুভেচ্ছা বিনিময় করেন। 

১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন ‘সতী কমলা’ সিনেমায়। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের চরিত্রে দেখা যায় তাকে। 

পরবর্তীতে পরিচালক কাজী হায়াৎ নির্মিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন ডিপজল। এরপর অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়