বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওমর ফারুক (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত রাতে চরজব্বার থানা পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। ওমর ফারুক একই গ্রামের মৃত অজি উল্যার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি ওই তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। জানান, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারুক বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
চরজব্বার থানার ওসি লুৎফর রহমান বলেন, “শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/সুজন/রাজীব