মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, যুবদল নেতা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার ও মাহমুদ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতাবস্থায় মাহমুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/রাজীব