ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

বরগুনার বেতাগীতে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তার নাম নাসির উদ্দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোকামিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসায় তল্লাশি চালিয়ে নয়টি রামদা, একটি কুড়াল ও একটি ছুরি জব্দ করা হয়।

আরো পড়ুন:

নাসির উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেতাগী থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।”

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়