ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীতে খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার

গরুর খামার থেকে জব্দ করা অস্ত্র।

ফেনীতে একটি গরুর খামার থেকে বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকার খামার থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। 

সূত্র জানায়, সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি ছুরি উদ্ধার করেন।

ফেনী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর খামার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি শুনেছি। এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অস্ত্র হস্তান্তর করা হয়নি। পেলে বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়