ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে টাকা বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে টাকা বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক

চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের কর্মী জাহাঙ্গীরকে টাকা বিতরণকালে এলাকাবাসী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রাম তাকে আটক করা হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তালুকদার রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর উপজেলার গাজীপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক।

ঢাকা/অমরেশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়