ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোট দিলেন ডা. জাহিদ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ভোট দিলেন ডা. জাহিদ 

ভোটের লাইনে ডা. এ জেড এম জাহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় তিনি নবাবগঞ্জ উপজেলার মতিহারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ভোট প্রদান শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন:

দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন এবং নারী ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২২ জন।

ঢাকা/মোসলেম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়