ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রসাীরা।

গোপালগঞ্জে ভোট চলাকালে একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক শিশু ও দুই আনসার সদস্যহ আহত হয়েছেন। এ ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহতরা হলেন- ব্যাটেলিয়ন আনসার সদস্য মো. জামাল মোল্লা ও সুকান্ত মজুমদার (২৮) ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। 

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় সন্ত্রাসীরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। কেন্দ্রের মধ্যে পড়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। এসময় ভোট কেন্দ্রের ভেতরে থাকা ভোটর ও আশাপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী এবং বিজিবির টহল দল ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, “হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। মনে হলো দূর থেকে কেউ ককটেল জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম এক কিশোরীর বাম পায়ে ও দুইজন আনসার সদস্যের চোখের উপরে কিছু একটা লেগে জখম হয়েছে। মূলত ভোটার যাতে কেন্দ্রে না আসে, ভীতি সৃষ্টি করতে ঘটনা ঘটানো হয়েছে।”

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছিল। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে উপর একটি কেকটেল বিস্ফোরণ হয়েছে। কেন্দ্রের ভেতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও এক কিশোরী সামান্য আহত হয়েছেন। ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।”

বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়সহ অন্তত ১০টি ভোটকেন্দ্রে ও এর আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় বুধবার রাতে সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া এলাকা থেকে খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লাকে (২৪) আটক করে পুরিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়