ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হার্টে ছিদ্র নিয়েও কেন্দ্রে এলেন মনোয়ারা বেগম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হার্টে ছিদ্র নিয়েও কেন্দ্রে এলেন মনোয়ারা বেগম

হার্টে ছিদ্রজনিত জটিল রোগে আক্রান্ত ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম। তবে ভোট  না দিলে খারাপ লাগবে নিজের কাছে। তাই অসুস্থ শরীর নিয়েই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন তিনি। ভাবী আম্বিয়া খাতুনের কাঁধে ভর দিয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। মনোয়ারা বেগম শেরপুরের ধনকুন্ডি উত্তরপাড়া এলাকার ইয়াছিন আলী সরকারের স্ত্রী।

কেন্দ্রে আসার সময় মনোয়ারা বেগমকে বেশ দুর্বল দেখাচ্ছিল। পাশে ছিলেন তার ভাবী আম্বিয়া খাতুন।

আম্বিয়া বলেন, “আমার ননদ হার্টের রোগী। তার হার্টে ছিদ্র হয়েছে। এত অসুস্থ হওয়ার পরেও তার ইচ্ছা ছিল ভোট দেবেন। তাই আমি কাঁধে ভর দিয়ে তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।”

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজারের বেশি। এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ‘ছাতা’ প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ ‘ধানের শীষ’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. দবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস ‘কাস্তে’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা/এনাম আহ‌মেদ/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়