ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট-৩ আসনে বিএনপির মালিকের জয়

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০১:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সিলেট-৩ আসনে বিএনপির মালিকের জয়

মোহাম্মদ আব্দুল মালিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ ( বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার একাংশ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। তিনি দলীয় প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আব্দুল মালিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি রাজু পেয়েছেন ৭৩ হাজার ৬১৪ ভোট। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪১।

অন্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (কম্পিউটার প্রতীক) পেয়েছেন ২৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৪ হাজার ১৩০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আতিক রহমান (লাঙল) পেয়েছেন ২ হাজার ৫৯৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হক চৌধুরী (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৭০ ভোট।

মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ২৫৯। বাতিল হয়েছে ৪৯১ ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৭৫০। ভোট পড়ার হার ছিল ৪৮ দশমিক ২৬ শতাংশ।

ঢাকা/মোসাইদ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়