পটুয়াখালী-৩: বেসরকারি ফলাফলে বিজয়ী নুরুল হক নুর
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালী-৩ আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫৬০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। নুরকে বিজয়ী ঘোষণার পরই উল্লাসে মেতে উঠেন তার কর্মী-সমর্থকরা।
এ আসনে আরো তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, হাতপাখা প্রতীকে আবু বকর সিদ্দিক পেয়েছেন ৩৮ হাজার ৪৪৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে শাহ আলম পেয়েছেন ১৫ হাজার ৭২২ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক জাহাজ প্রতীকে পেয়েছেন ৯৭১ ভোট।
ঢাকা/ইমরান/রাজীব