ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ‘না’ ভোট জিতেছে

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০২:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বান্দরবানে ‘না’ ভোট জিতেছে

বান্দরবানে গণভোটে ‘না’ ভোট জিতেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

গণভোটে এ জেলায় ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৮৯ হাজার ৩৬৬ জন।

আরো পড়ুন:

বান্দরবানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ১০ হাজার ২২৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবান-৩০০ নম্বর সংসদীয় আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৭টি।

ঢাকা/চাই মং/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়