দিনাজপুরের ৫টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়ী
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ) ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ) ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফতাবউদ্দীন মোল্লা(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ জে এম রেজওয়ানুল হক (তালা প্রতীক) ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন (ধানের শীষ) ২ লাখ ০৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।
ঢাকা/মোসলেম/রফিক