ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

হাসপাতালে আহত ইমনদোজা আহমেদ

সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির নেতা ইমনদোজা আহমেদ হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে সুনামগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজীর পয়েন্ট এলাকায় অবস্থানকালে একদল যুবক অতর্কিতভাবে ইমনদোজার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। হামলার পর স্থানীয়রা আহত ইমনদোজাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/মনোয়ার/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ