ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ

ফাইল ফটো

সিরাজগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

এদিকে, ঘাতক বাস ও সেটির চালককে আটক করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। আটক বাস চালকের নাম আশরাফুল ইসলাম আশা।

আরো পড়ুন:

মারা যাওয়া আঁখি শহরের জুবলী রোডে অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আলীম বলেন, “নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।”

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন আঁখি। রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করে। এ বিষয়ে অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়