ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ (৪৫) উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ভ্যানের যাত্রী ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, প্রাইভেটকারটি যমুনা সেতুর দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যান সড়ক পারাপারের সময় সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

যমুনা সেতু পূর্ব থানার ওসি মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়