ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ফটো

খুলনায় খানজাহান আলী সেতুর পশ্চিম পাশের ঢালে ট্রাকচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। 

আরো পড়ুন:

নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার খানজাহান আলী সড়কের বাসিন্দা। তার বাবার নাম জয়নাল আবেদীন। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, আজ সকালে জাহাঙ্গীর আলম তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটে যাচ্ছিলেন। খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে (খুলনা মেট্রো-ট ১১-০৮০৮) একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। 

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়