ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ফাইল ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ জানায়, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়লের সমর্থকদের মধ্যে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইমরান (৪৫), ইরাদুল মোল্লা (৬০), কামরুল শেখ (৩৯), সাদি শেখ (৩৫) ও আনোয়ার (৪০) নামে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

আরো পড়ুন:

মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে মূলত সংঘর্ষ শুরু হয়। কতজন আহত হয়েছেন বলা যাচ্ছে না। 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়