ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি: রাইজিংবিডি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনটি খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসছিল। পথিমধ্যে আমনুরা স্টেশনের নিকটবর্তী এলাকায় এটি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং এই রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আরো পড়ুন:

এসব তথ্য নিশ্চিত করে আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। রেললাইন মেরামত এবং ট্রেনটি সরিয়ে নেওয়ার পর দ্রুতই এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই ট্রেন যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা/মেহেদী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়